শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

তাইওয়ানে হেলিকপ্টার দুর্ঘটনায় সেনা প্রধানসহ ৮জন নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

জার্মানবাংলা অনলাইন : তাইওয়ানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক বাহিনীর প্রধানসহ ৮ জন নিহত হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণ করেছিল। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার সময় জেনারেল সেন ই মিং-সহ ১২ কর্মকর্তা ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন। এটি রাজধানী তেইপেইয়ের কাছে জরুরি অবতরণ করে। সে সময় আবহাওয়া বেশ খারাপ ছিল। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বাকিরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে।

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনাঘাঁটিতে যাচ্ছিলেন সেনা প্রধান ও অন্যান্য কর্মকর্তারা। সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দু’টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে কপ্টারটি জরুরি অবতরণ করে। এর আগে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD