শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

তরুণরা চীন-আফ্রিকা সম্পর্কের আশা-ভরসা: প্রেসিডেন্ট সি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে যুব-সমাজের অবদান প্রয়োজন।

চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ বিনিময়ের প্রক্রিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিং সবসময় তরুণ প্রজন্মের মিশন ও দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করে আসছেন। তিনি বহুবার, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন উপায়ে, চীন ও আফ্রিকার যুব-সমাজকে, দু’পক্ষের ঐতিহ্যবাহী মৈত্রী রক্ষা করতে এবং সক্রিয়ভাবে চীন-আফ্রিকা বন্ধুত্ব জোরদার করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

ছয় বছর আগে বেইজিংয়ে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রেসিডেন্ট সি ‘হাতে হাতে রেখে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং যৌথভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া’ শীর্ষক মূল ভাষণ দেন। এতে চীন ও আফ্রিকার যুবকদের কাছে নিজের উচ্চ প্রত্যাশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট সি।
২০১৯ সালের মার্চে আফ্রিকায় চীনের নির্মিত প্রথম লুবান ওয়ার্কশপ, ‘জিবুতি লুবান ওয়ার্কশপ’, জিবুতির বিজনেস স্কুলে উদ্বোধন করা হয়। সক্ষমতা বৃদ্ধি খাতে আফ্রিকা-চীন সহযোগিতার সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন জিবুতির প্রেসিডেন্ট গুয়েলেহ।

 

২০২১ সালের নভেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতাসম্পর্কিত ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-লিঙ্কের মাধ্যমে প্রেসিডেন্ট সি বলেন, অব্যাহতভাবে আফ্রিকার দেশগুলোর সাথে সহযোগিতা করে যাবে চীন। আফ্রিকায় অন্তত ৮ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহও দেন তিনি।

 

২০২২ সালের ৮ জুন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং নায়ারে লিডারশিপ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চিঠির জবাবে লেখেন, চীন ও আফ্রিকা একটি অভিন্ন কল্যাণের সমাজ এবং চীন ও আফ্রিকার জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব নির্ভর করছে তরুণ সমাজের ওপর।

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD