শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ঢাবির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েনকে হত্যার হুমকি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. কাবেরী গায়েনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। তবে চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
হুমকিতে থাকা ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন মঙ্গলবার বিভাগের নবনিযুক্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
‘জেএমবি (অপারেশন) ঢাকা জোন’ থেকে পাঠানো এ চিঠিতে ইংরেজিতে লেখা ছিল, ‘সাবধান ড. কাবেরী গায়েন, পোস্তগোলা সমাধিতে যাওয়ার জন্য প্রস্তুত হোন। আমরা আগ্রহভরে আপনার জন্য অপেক্ষা করছি (অ্যাটেনশন: ড. কাবেরী গায়েন, গেট রেডি ফর পোস্তগোলা ফানেরাল, উই আর ইগারলি ওয়েটিং ফর ইউ)।’
খোঁজ নিয়ে জানা যায়, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেইলবক্সে জেএমবির হুমকি সম্বলিত এ চিঠি পাওয়া যায়। তবে চিঠিটা এখানে কবে রাখা হয়েছে বা কারা এ চিঠি পাছিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এতে কোনো ধরণের সিল বা ঠিকানাও লিখা ছিলো না। পুলিশ বলছে বিষয়টি তদন্তের দাবিদার।
এদিকে, এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার ৫ জুন বিকালে শাহবাগ থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন ঢাবির এ অধ্যাপক। জিডি নম্বর ২৭৩।
এ বিষয়ে অধ্যাপক ড. কাবেরী গায়েন জানান, সোমবার মেইলবক্স থেকে সব চিঠি বের করে আনা হয়। তখন অন্য গুরুত্বপূর্ণ সব চিঠির সাথে এ চিঠিটাও পাই। তিনি বলেন, এর আগেও আমাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিলো। কারা, কেন এসব চিঠি পাঠাচ্ছে আমি তা জানি না। আগে বাইরে থেকে চিঠি আসছে, এখন একদম বিভাগের মেইল বক্সে! তবে এসব চিঠিতে আমি ভীত নই। আমি চাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখুক।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মঙ্গলবার ৫ জুন থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েনের নিরাপত্তা চেয়ে একটা জিডি করা হয়েছে। তদন্তের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আমরা বিষয়টি দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে অবহিত করে তার (কাবেরী গায়েন) নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD