শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কে বাস লেগুনা সংঘর্ষে নিহত ১১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২০ আগস্ট, ২০১৮
bty

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: নরসিংদীর জেলার বেলাব উপজেলার জঙ্গিয়া নতুনবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১১ জন । এছাড়াও আহত হয়েছে অন্তত ১৫ জন। সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে জঙ্গুয়া নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন সুনামগঞ্জের দূয়ারাবাজার এলাকার কাজিল হকের ছেলে সুজন (২৫), তার স্ত্রী সাবিনা বেগম (২০), একই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে আবুল হোসেন (৫৫), মৃত মন্নাফ মিয়ার ছেলে আবুল মিয়া (২৪), আসমত আলীর ছেলে মোবারক (১৮), কাশেম মিয়ার ছেলে শাহিন (১৮), আফতাব উদ্দিন (৫০), নেত্রকোনার চাপুনিয়া এলাকার মৃত মোরশেদ আলীর ছেলে রাকিবুল (৩০), একই এলাকার শফিক (২৬), সুমন (২২) এবং লেগুনা গাড়ীর চালক নরসিংদির শিবপুর থানার কাশেম মিয়ার ছেলে মাসুম (২৫)।
আহতদের মধ্য প্রায় ১৫ জন ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।

পুলিশ সূ্ত্রে জানা গেছে, ভৈরব থেকে ছেড়ে আসা মহাখালীগামী ঢাকা বস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। বেপোরোয়াভাবে গাড়ী চালানোর কারণেই এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই নরসিংদির কাদির মোল্লার আদুরী গার্মেন্স ও নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গতকাল ঈদের ছুটিতে তারা লেগুনা গাড়ী ভাঁড়া করে নরসিংদী থেকে ভৈরব যাচ্ছিল। তারা ভৈরব পৌঁছার পর বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জের বাসে উঠত কিন্ত পৌঁছার আগেই সবাই নিহত হয়। নিহত ১১ জনের মধ্য ৮ জন ঘটনাস্থই মারা যায়। বাকী ২ জন ভৈরব হাসপাতালে এবং ১ জনকে নরসিংদি সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর পর ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ী চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা দুর্ভোগে পড়ে এবং সড়কে যানজট লেগে যায়। তারপর পুলিশের সহায়তায় ১ ঘন্টা পর গাড়ী চলাচল স্বাভাবিক হয়।

দূর্ঘটনার খবর পেয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার সাইফুল আলম মামুন, অতিঃরিক্ত পুলিশ সুপার মোঃ শাহরিয়ার আলম, বেলাব উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ঘটনাস্হলে পৌঁছে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়াওবেলাব উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা জানান, দূর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদানের ঘোষণা দেন তিনি ।

নরসিংদী পুলিশ সুপার সাইফুল আলম মামুন জানান, বেপোরোয়ারা গাড়ী চালানোর কারনেই এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্হলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে ।
ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, দূর্ঘটনায় নিহতদের মধ্য সবারই পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে থানায় নিয়ে অাসা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD