শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ২৬.২১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

গত তিন বছরে ‘ঘ’ ইউনিটে পাসের হারের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫-১৬ সেশনে পাসের হার ছিল ৯.৯৪ শতাংশ, ২০১৬-১৭ সেশনে ৯.৮৩ শতাংশ, ২০১৭-১৮ সেশনে ছিল ১৪. ৩৫ ভাগ। ২০১৮-১৯ সেশনে পাসের হার ২৬.২১ শতাংশ। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন। এ সময় ‘ঘ’ ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার অংশ নেন ৭০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৪৬৩ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD