শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ ওয়ার্ডে ব্যারিস্টার মইনুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
??????????? ????? ??????? ???????? ?????????? ???????-rtvonline

জার্মানবাংলা২৪ ডটকম: ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে ব্যারিস্টার মইনুল হোসেনকে। তাকে ডিভিশন দেওয়া হবে না বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, ‘তিনি ভিআইপি বন্দি নন। তাছাড়া, আদালত থেকেও বিশেষ কোনো সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়নি। এ কারণে মইনুল হোসেনকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার পর তাকে কারাগারে আনা হয়।’

১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল। তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি। রংপুরে দায়ের করা মানহানির আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ মামলায় সোমবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD