শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

ড.সবুর খানকে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্বর্ধনা

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক  ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ট্রাস্টিবোর্ড ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান   বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির  সভাপতি নির্বাচিত হওয়ায় সোসাইটির পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  অর্থনীতিবিদ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জআমান, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনয়িার মোঃ ফজলুল হক।
সম্বর্ধনার প্রতিক্রিয়ায়  সবুর খান বলেন, সমাজের সংস্কার আজ অত্যাবশ্যক। মানুষ ও মানবতাকে মূল্যায়ন করতে হবে। মর্যাদার দিক দিয়ে ছোট বড় জাত-পাত বিবেচ্য হওয়া উচিত নয়। বিবেচনা করতে হবে তার অবদান বা কাজকে, তার চরিত্রকে। তিনি বলেন, বৈষম্যবিরোধী এবারের আন্দোলন প্রকৃতপক্ষে মাত্র ৪ দিন হয়েছে। এত বড় আন্দোলনের পরও মানুষের চরিত্র আজো বদলায়নি। আজ যারা বিপদে আছে তাদের অবস্থা দেখেও অন্যদের শিক্ষা হয় না। তৃতীয় লিঙ্গের প্রতি সদয় হওয়া এবং তাদের কাজে লাগানোর আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবীণদের স্বাস্থ্য সেবায় সরকার এবং সমাজকে এগিয়ে আসতে হবে, যাতায়াত বা চলা ফেরার জন্য প্রবীণদের বিশেষ সুবিধা থাকা উচিত। বিশ্বের  অন্যান্য দেশের ন্যায়  প্রবীণদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ডিভাইস  সরবরাহ বা প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করা দরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
একাকীত্বকে প্রবীণদের একটি বড় সমস্যা বলে চিহ্নিত করে এ থেকে প্রবীণদের মুক্তি দেয়ার জন্য তিনি প্রবীণদের কাজে লাগানোর পরামর্শ দেন। প্রবীণদের শক্তি আছে, তাদের এই শক্তিকে কাজে লাগাতে প্রপ্রবীণদের স্বার্থে ব্যাপক প্রবীন বান্ধব পরিকল্পনা গ্রহণ করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD