শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ড. কামাল হোসেনের ওপর হামলায় আ.লীগের ১২জনের বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুসসালাম থানায় মামলা হয়েছে।

শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামান।

তিনি বলেন, মামলায় ১২ জন নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাত আসামি রয়েছে।

ওসি জানান, মামলার আসামিদের মধ্যে রয়েছেন- দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসলাম, দারুসসালাম থানা ছাত্রলীগের নাবিল খান, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী সোহেল, দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক। এছাড়াও শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দফতর সম্পাদক রনি, ছাত্রলীগকর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভর নাম উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD