শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ডিবি অফিস থেকে হাতকড়াসহ ডাকাত সর্দারের পলায়ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: অস্ত্রসহ গ্রেফতারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা কার্যালয় থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল ইসলাম পালিয়ে গেছেন। রোববার ভোরে হাতকড়া পরিহিত অবস্থায় তিনি পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুলকে একটি কাঁটা রাইফেলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে একটি কক্ষে আটক রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা গোয়েন্দা কার্যালয়ের একটি কক্ষে আটক থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরিহিত জাহিদুল ভোরে কৌশলে পালিয়ে যায়।

রোববার দুপুরে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহিদুল, মাসুদ ও মাহমুদুল হাসান নামে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে ধৃত ডাকাত সর্দার জাহিদুলকে গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD