শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ মে ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলায়তনে বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের মালয়েশিয়া সফরে রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের প্রস্তাবকে স্বাগত জানিয়ে এবং আসন্ন বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক সে‌টি বাস্তবায়নের দাবিতে বায়রার একাংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

যার নেতৃত্বে ছিলেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ও বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

তাদের অভিযোগ, সংবাদ সম্মেলন শুরুর আগে বিগত সরকারের সময়ে যারা বায়রার দা‌য়িত্বে থেকে সিন্ডিকেট করেছে তাদের প্রতিনিধিরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলায়তনে জড়ো হতে থাকেন। তা‌রা সংবাদ সম্মেলন শুরুতে বাধা দিয়ে হামলা চালিয়েছে।

এ সময় ডিআরইউতে ভাঙচুর ও হামলায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে পু‌লিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বায়রার সাবেক সহ সভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, আমাদের একটা সুন্দর আয়োজনে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমরা এখানে সংবাদ সম্মেলন করতে এসেছিলাম। কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি। ফখরুলকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ডিআরইউর এডমিন অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা কোনভাবে বেঁচে গেছি। আমাদের ৪-৫ জন সদস্য রক্তাক্ত হয়েছে।

অভিযুক্ত পক্ষে বায়রার সদস্য আতিকুর রহমান ও সাজ্জাদ হোসেন জানান, আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে এসেছি। হল রুমে প্রবেশের আমাদের বাধা দেওয়া হয়। আমাদের বলা হলো যিনি (ফখরুল ইসলাম) সংবাদ সম্মেলন আহ্বান করেছেন তিনি এলে আমরা একসঙ্গে প্রবেশ করবো। কিন্তু তিনি আসার পর তিন-চার জনকে প্রবেশ করার জন্য বলেন, বাকিদের না করে দেন। কারণ সেখানে জায়গা কম, বেশি লোক জায়গা দেওয়া যাবে না। এটা নিয়ে সাধারণ সদস্যরা জানতে চায়, তিন-চার জনকে জায়গা দিলে সবাইকে দাওয়াত দিয়েছেন কেন। এটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এরপর উত্তেজনা, ধাক্কাধাক্কি শুরু হয়।

তাদের দাবি, ফখরুল ইসলাম আজ সংবাদ সম্মেলন না করার ঘোষণা দিলে সাধারণ সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD