“সেবাই মূলমন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে আড়মুখী জোয়ার্দার জালাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০ জন বিভিন্ন বিশেষজ্ঞ ডাঃ দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের”স্বপ্নছোঁয়া সামাজিক উন্নয়ন ফোরাম” এর আয়োজনে শনিবার সকাল থেকে বিরতিহীন ভাবে বিকাল পর্যন্ত এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ফ্রী মেডিকেল ক্যাম্পে ২০ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাঃ সারাদিনে নলডাঙ্গা, সুরাট,ঘোর শাল, জামাল ও ফুর সন্ধি ইউনিয়ন থেকে আসা প্রায় ২ হাজার রুগীর ফ্রী প্রেসক্রিপশন করেন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রুগী ইদ্রিস আলী, আক্কেল মন্ডল, আশরাফুল ইসলাম, ক্বারি আনিসুর রহমান বলেন- প্রতি বছরেই আড়মুখী গ্রামের কৃতি সন্তান নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শফিউল আলম সোহাগ স্যারের উদ্যোগে তিনিসহ ২০ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাঃ এই মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। তার মাধ্যমে প্রায় ২ হাজারেরও বেশি রুগি ফ্রী পরামর্শর সাথে সাথে প্রেসক্রিপশন করান। এতে করে খুব সহজে আমাদের মতো দুস্থ মানুষেরা সেবা নিতে পারেন। বিশেষ করে ডাক্তারদের ব্যবহারসহ সেচ্ছাসেবকদের ব্যবহারে আমরা মুগ্ধ। আমরা মনে করি এধরণের ফ্রী মেডিকেল ক্যাম্প দেশের বিভিন্ন এলাকায় হওয়া উচিত।
এবিষয়ে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শফিউল আলম সোহাগ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও
আড়মুখী জোয়ার্দার জালাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে “স্বপ্নছোঁয়া সামাজিক উন্নয়ন ফোরাম” এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । এলাকার মানুষ শহর থেকে অনেকটা দুরে থাকার কারণে অসহায় দুস্থ মানুষেরা সদর হাসপাতালে বা অন্য ভালো কোথাও চিকিৎসা নিতে পারেন না। এ জন্য বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ২০ জন চিকিৎসক সকাল থেকে বিকাল পর্যন্ত এই মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ২ হাজারের ও বেশি রুগিকে ফ্রী পরামর্শসহ প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। সৌজন্য-ছিলেন নূর ডায়াগনস্টিক সেন্টার, ঝিনাইদহ হামদহ বাস স্টান্ড।