শিরোনাম :
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার পর বৈঠক: ইরান এআই প্রযুক্তি চাকরি বদলায়, বেকারত্ব নয়: নোবেল জয়ী হেকমান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক খাদে পড়ে ৪ শ্রমিক নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ৬টার দিকে অন্তত ৩৫ জন গুরুতর আহত লোক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে চারজন মারা যায়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যাত্রীরা জানান, তাঁরা সকলে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি জানান, আহত বাকিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের কারও নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD