শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

ঝিনাইদহে পেরেক ঠুকে গাছে সাঁটানো নির্বাচনী পোস্টার: দেখার কেউ নেই!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুলাই, ২০১৮

মোঃ নজরুল ইসলাম,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: গাছেরও প্রাণ আছে, অক্সিজেনের উৎসও এই গাছ থেকেই। সেই গাছ কে আমরা প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতন করে চলেছি হরেক রকম উপায়ে।

মানুষের উৎসব, আনন্দ, সংগঠন, নির্বাচনের কত না রকমারী কাজ-সাজ। গাছে গাছে বড় বড় পেরেক ঠুকে, ডাল কেটে ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সাইনবোর্ডে ঢেকে দেয়া হয়েছে ১৯ কিলোমিটার সড়কে ২২’শ গাছে।

এমন বিকৃত দৃশ্য প্রতিনিয়ত হাজার হাজার মানুষের চোখে পড়ছে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় সড়কের দু’ধার জুড়ে। কোঁটচাদপুর-মহেশপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা কয়েক হাজার প্রচার বোর্ড, পোষ্টার গাছে পেরেক ঠুকে ঝুলিয়ে রেখেছেন।

যা সকলেই দেখছেন, কিন্তু আরো যেন কিছু করার নেই। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা বলছেন এ বিষয়ে সঠিক আইন না থাকায় তারা কিছুই করতে পারছেন না। এই সড়কের ধার দিয়ে নানা প্রজাতির হাজার হাজার গাছ রয়েছে।

যে গাছ গুলোর বেশির ভাগের বুকে-পিঠে ঝুলছে মনোনয়ন প্রত্যাশীদের প্রচার বোর্ড, বিলবোর্ড, সাইবোর্ড, পোষ্টার। কে কত বেশী করে ঝুলাতে পারে চলছে তার প্রতিযোগীতা । প্রশ্ন উঠেছে ভোটার ও নির্বাচন কি গাছে ?

স্থানীয়রা বলছেন, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে সরকারি দলের মনোনয়ন প্রত্যাশী রয়েছে কমপক্ষে ১১ জন। এছাড়া বিএনপি’র আছে ৫ জন, জামায়াত ও ইসলামী ঐক্য আন্দোলনেরও একজন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছে। যাদের প্রায় সবাই এভাবে গাছে গাছে নির্দয় পেরেকঠুকে চাররঙা পোষ্টার, প্রচারপত্র ঝুলিয়ে তাদের অবস্থান জানান দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD