শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

জোটগতভাবেই ৩ সিটিতে নির্বাচন করার সিদ্ধান্ত বিএনপির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ তিন সিটি নির্বাচনের কর্মপরিকল্পনা ও জোট প্রধান খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুন) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বরিশাল, রাজশাহী, সিলেটে জোটের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে ক্ষেত্রে আগামী ২৭ জুন পরবর্তী জোটের শীর্ষ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান, হামদাল মেহেদি, ডিএল সাইফুদ্দিন মনি, পিপস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ইসলামিক ঐক্যজোটের এমএ রাকিব প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD