শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মান নর্থরাইন ডুসেল ড্রপ মহানগর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন -২০২৩

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

জার্মান নর্থ রাইন ভেস্ট ফালেন শাখারব ডুসেল ড্রপ মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।ত্রিবার্ষিক সম্মেলনের শুরুতে কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য সভাপতি মো. সুরুজ আলী এবং সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো.রিজভী কে নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আমিনুর রহমান খসরু, মহসিন হায়দার মনি, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম ও সহ সভাপতি নুর -ই- হাসানাত শিপন। সম্মেলনের সভাপতির আসন অলংকৃত করেন নর্থ রাইন ভেস্ট ফালেন শাখার সভাপতি যুবরাজ তালুকদার।

 

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, কায়সার উল আলম, শাহজাহান ভুইয়া ও মেহেদী হাসান।
এছাড়া জার্মান আওয়ামী লীগের নেতা নোমান হামিদ সংগঠনের সাংগঠনিক নীতি নিয়ম নিয়ে বক্তব্য রাখেন।

জার্মানির বিভিন্ন শহর থেকে আসা নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে জার্মান আওয়ামী লীগের নেতৃত্বদানকারীদের অভিনন্দন জানান।

ডুসেল ড্রপ মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হন।

বক্তারা সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ষড়যন্ত্র কারীদের মুখে ছাই দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জাতীয় স্বার্থে পুন:রায় ক্ষমতায় আনার অঙ্গিকার করেন।

সভা পরিচালনা করেন নর্থ রাইন ভেস্ট ফালেন শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন সুমন ও জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করে প্রিয় মাতৃভূমি সামনের দিকে অগ্রসর হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD