শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

যে কারণে ঢাকাস্থ জার্মান দূতাবাসে ভিপি নুরকে আমন্ত্রণ

জার্মানবাংলা অনলাইন:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

গণতন্ত্রের পক্ষে ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে জার্মান দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নিজেই জানিয়েছেন। ৪ মার্চ (বুধবার) ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজের আমন্ত্রণে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়ে ডাকসু ভিপি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি এবং বাংলাদেশের দুটি আন্দোলনে (কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন) নেতৃত্ব দেয়ার কারণে আমাকে জার্মান দূতাবাসে আমন্ত্রণ করা হয়েছে। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ কীভাবে ফিরিয়ে আনা যায় এবং বাংলাদেশকে কীভাবে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে তারুণ্যের ভাবনা ও ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে। এর আগেও আমেরিকান দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের সাথে আমার কথা হয়েছে, তারাও এসব বিষয় নিয়ে কথা বলেন।

ডাকসু ভিপি আরও বলেন, আমাকে বিভিন্ন দূতাবাসে ডাকার কারণে ক্ষমতাসীনদের গায়ে জ্বালা শুরু করছে। তারা আমাকে নিয়ে বিভিন্ন অপবাদ ও মিথ্যাচার করছে। এদেশের জনগণ আমাকে পছন্দ করে এবং তরুণদের নিয়ে আমি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার কারণে তারা আমার সাথে কথা বলেছে। তারা এদেশে কীভাবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে কথা বলেছে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনের সংঘর্ষ-সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস বির্নিমাণে শিক্ষার্থীদের কাজ করা উচিত বলে মন্তব্য করেন। নুর ডাকসুর ভিপি হয়েও ছাত্রলীগের দ্বারা ৯ বার হামলার শিকার হওয়ায়ও দুঃখ প্রকাশ করেন।

সমাজ-রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে এদেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে হাঁতুড়ি-হেলমেট বাহিনীর বর্বর আক্রমণের নিন্দা জানিয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া একটা বৈষম্যহীন, সহিষ্ণু পৃথিবী গঠনে তরুণদের কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিতে ও উন্নত বাংলাদেশ গড়তে জার্মানি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ডাকসুকে সহিংসতা রোধ ও মানুষের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD