শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মান আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন

ফাতেমা রহমান রুমা:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

জার্মান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে ১৫ ই অক্টোবর,২০২২ ফ্রাঙ্কফুর্টের একটি স্থানীয় অডিটরিয়াম হলে জার্মান আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।

সন্মেলনের প্রথম অধিবেশনে সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামীলীগের আহ্বায়ক শাহ আলম। সভা পরিচালনা করেন জনাব তোফাজ্জল হোসেন সেন্টু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মাহফুজ ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন ঠান্ডু মাতব্বর ও গীতা পাঠ করেন বরুন চক্রবর্তী।

সভায় আরো বক্তব্য রাখেন হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামীলীগের সভাপতি নোমান হামিদ, সন্মানিত বিশেষ অতিথি কবি মুনিব রিজওয়ান, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, শেখ আলম, খান শিহাব, শফিক মার্ক্স ট্রাউড, মিন্টু গোম্বের্ট, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, তারেক আহমেদ, মাখন সরকার, রাসেদ ভূইয়া, সেলিম আলী, মোহাম্মদ ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী স্মৃতি চক্রবর্তী, সাজ্জাতুর রহমান সহ আরো অনেকে। জনাব শাহ আলম প্রথম অধিবেশনে জার্মান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

কাউন্সিলরগণের উপস্হিতিতে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সন্মেলন প্রস্তুতি কমিটির প্রধান জনাব নোমান হামীদ।

নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে জনাব শাহ আলম ও মাহফুজুর রহমান ফারুকের নাম ঘোষিত হলে এবং আর কোন নাম প্রস্তাবিত না হলে,মুহুর্মুহু করতালি ও দলীয় স্লোগানের মাঝে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD