শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মান আওয়ামীলীগের প্রতিবাদ সভা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩

গত ১৬ই জুলাই রবিবার ফ্রান্কফুর্টের মাইন রিভারভিউ’র উন্মোক্ত স্থানে জার্মান আওয়ামীলীগের সভাপতি জনাব শাহ আলম ও সাধারণ সম্পাদক মাহফুজ ফারুকের নেতৃত্বে বাংলাদেশে দেশি-বিদেশি কুচক্র মহলের দেশ বিরোধী ষঢ়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশে আমাদের কোন প্রভূ নেই, বন্ধু আছে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। যে কোনো মূল্যে বিএনপির এসব আন্দোলনের নামে সন্ত্রাসকে মোকাবিলা করা হবে। কোনো শক্তিই নির্বাচনকে বানচাল করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
দেশি-বিদেশি এই সকল ষড়যন্ত্রকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণকে সাথে নিয়ে আওয়ামীলীগ মোকাবেলা করবে।

জার্মান আওয়ামীলীগ সর্বদা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে তাঁর নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে একযোগে কাজ করে যাবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হেসেন আওয়ামীলীগের সভাপতি জনাব নোমান হামীদ, সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড, কামরুল আহসান সেলিম, সফিকুর রহমান, মোহাম্মদ রিপন, নেয়ামূল ভূঁইয়া,শেখ আলম, তোফাজ্জল হোসেন সিন্টু, মোফাজ্জল হোসেন খান, সাইফুর খান, কামরুল ইসলাম, তারেক আহমেদ, রাসেদ ভূইয়া, সেলিম আলী, মোহাম্মদ ইসলাম, ঠান্ডু মাতব্বর, ফয়েজ আহমেদ, মো: দেলোয়ার হোসেন, সাজ্জাতুর রহমান, আব্দুল কাদেরসহ আরো অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD