শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব খরা, দাবানল ও পানির সংকটে জার্মানি, সঙ্গে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা উদ্বেগ মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি

জার্মানীর মানহাইম শহরে বাঙালিদের মনোমুগ্ধকর ঈদ মেলা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ জুন, ২০১৮
  • জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা

নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে গত ১৬ জুন জার্মানীর মানহাইম শহরে উদযাপিত হয়ে গেল প্রবাসী বাঙালিদের এক মনোমুগ্ধকর ঈদ মিলন মেলা। অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ এসোসিয়েশন-এর সভাপতি নুরুদ্দিন মিঠু মিনজু, সহ-সভাপতি মোতালেব মিয়া, মান্নান হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মেদ মোতালেব ও আবদুস সামাদ মিয়া। এছাড়া আরো বক্তব্য রাখেন
জালাল আহমেদ, হাবিব সরকার, নাসির উদ্দিন ভুইয়া, লিপু ভুইয়া, আমানুল্লাহ, বজলুল হক খান, নাসির, আনিস, মনিরউদ্দিন, সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন ঝন্টু, লিটন সরকার, মাহাবুবুল আলম, আরিফ হোসেন ও কামাল আহমেদ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্মিতা মোতালেব, পুনম কান্তা মম ও দেলোয়ার হোসেন ঝন্টু। ঈদ পোশাকে ছোট ছোট বাচ্চাদের সরব উপস্থিতিতে মেলার আকর্ষণ ছিল দেখার মতো।
ঈদ মিলন মেলায় দর্শক শ্রেুাতাকে আনন্দ-উল্লাসে মাতিয়ে রাখতে নাচ, গান ও রম্যনাটকের আয়োজন করা হয়। মেলায় নাচ পরিবেশন করেন আয়েশা, ছোহান, তানীশা, রাইকা, সারন আফছানা, দিমা, সিমু ও ঝন্টু। মেলার দশর্নাথীদের দৃষ্টিকারেন রুবি-ঝন্টু, প্রিয়সী-রাতুল, সরনা-মোতালিব, শান্তা-জিল্লুর, সমপা-ঝন্টুু, রুকু-লিটন, নিলা-সোহরাব ও নদী-নজরুল জুটির আনন্দিক নাচ পরিবেশনা। এছাড়া বিভিন্ন গান গেয়ে মেলায় আগত শ্রেুাতাদের মাতিয়ে রাখেন শিল্পী খুশী ও জালাল। এ যেন শত ব্যস্ততা উপেক্ষা করে জার্মানিতে বাঙালিদের ঈদ আনন্দ উদযাপনে এতটুকু কোন কমতি ছিল না। সারাদিন ব্যাপী মুখরোচক খাবার দিয়ে ভুঁড়িভোজ, গল্প আর আড্ডায় মুখরিত ছিল ঈদ মেলার প্রাঙ্গণ। মেলার বাড়তি আকর্ষণ ছিল স্থানীয় বেশকিছু জার্মান পরিবারের উপস্থিতি।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিব, বজলু, নাছির, বাবু, জিল্লুর, জিয়া, ঝন্টু সজিব, মিলন এবং নারায়ণগঞ্জ এসোসিয়েশন-এর সকল সদস্যবৃন্দ। নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে প্রবাসী বাঙালিদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পেরে সকল দর্শক-শ্রেুাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD