বাংলাদেশের সঙ্গে মিল রেখে শনিবার (১৪ এপ্রিল) ইস্টুডগার্ড এর প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বাঙালি পরিবেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়। এ উপলক্ষে দুপুর গড়াতেই জার্মানি ইস্টুডগার্ড একটি হলে প্রবাসী বাংলাদেশীরা জড়ো হতে থাকেন। এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশিদেরও বেশ আকৃষ্ট করে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী দেশীয় নানা রকম খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
ইস্টুডগার্ড সহ জার্মানির বিভিন্ন শহর বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎযাপিত হয় বাঙালির প্রাণের উৎসব ।আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে দেশীয় সংগীত পরিবেশিত হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝরনা। এ সময় রবীন্দ্র, নজরুল, লালন, সহ ও কাওয়ালী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এছাড়া কবিতা, কৌতুক, অভিনয়, নাচও মঞ্চস্থ হয়। আয়োজক হিসেবে ছিলেন আরজু, ঝন্টু, মোসলে উদ্দিন, নাছির উদ্দিন, কানন,সম্পা, আমির হোসেন, রিয়াজ সেলিম। প্রবাসে বাংলার সংস্কৃতির এ যেন এক অপূর্ব মিলনমেলা ছিল বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখের নববর্ষকে বরন করার মধ্য দিয়ে।
জার্মানি থেকে: ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ২৪ ডটকম।