শিরোনাম :
বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর

জার্মানির মানহাইম মেতে উঠেছিল ঈদ পূর্ণমিলনী আনন্দ উৎসব

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ মে, ২০২৩

জার্মানির মানহাইম শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। জার্মানির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা এই ঈদ পূণর্মিলনীতে অংশগ্রহণ করেন।

শিশু-কিশোর ও ফ্যামিলিসহ বিপুল মানুষের সরব উপস্থিতিতে মানহাইম শহর পরিণত হয়েছিলো প্রবাসীদের মিলনমেলায় গল্প- আড্ডা, স্মৃতিচারণ, বাহারি খাবার গ্রহণ ও পরিবেশন এবং মুক্ত পরিবেশে শিশু- কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।বিশেষ করে নতুন প্রজম্নের ছেলে-মেয়েরা হেসে- খেলে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে পুরো অনুষ্ঠানটি আকর্ষণীয় করে তোলে।

প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন জিল্লুর রহমান, শওকত মজুমদার, এমরান খান, গিয়াস উদ্দিন, মনির হোসেন, হাবীব সরকার, আসমা ইসলাম, সায়মা আক্তার সোমা, মারিয়া জামান, শান্তা ইসলামসহ অনেক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসির। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহফুজ ফারুক, দেলোয়ার জাহিদ বিপ্লব ও আমানুল্লাহ ইসলামসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

কুরআন থেকে তেলোয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন জনাব গিয়াস উদ্দিন। সংগীত পরিবেশন করেন শিল্পি ইমরান খান।সাংস্কৃতিক অনুষ্ঠানে সানজিদা মুন্নির পরিচালনায় ছিল শ্রেয়া,ইউলিয়া ও এলিনার চমৎকার নৃত্য।

নৃত্য পরিবেশনার  সময় উপস্থিত সকলেই অনুভব করেন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য। অহংকার আর গৌরবের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।

প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করতে এবং নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এধরনের অনুষ্ঠান আয়োজন হয়ে আসছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD