শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেলো হেইম টেক্সটাইল মেলা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলতি বছরে ৯ই জানুয়ারি থেকে ১২ জানুয়ারী হয়ে গেলো হোম টেক্সটাইল মেলা। হোমটেক্সটাইল হচ্ছে ইন্টিরিয়র টেক্সটাইল, ইন্টেরিয়র ডিজাইন এবং ইন্টেরিয়র ট্রেন্ডের জন্য গৃহসজ্জার উপযোগী বস্তুসামগ্রী শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক মেলা।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলায় অংশ নিয়েছে ৬০ টি দেশের প্রায় ৩ হাজারের অধিক প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো তাঁদের দেশের ঐতিহ্যবাহী শৈল্পিক পণ্য প্রদর্শন করছে।

হোম টেক্সটাইল পণ্যকে আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরতে মেলায় বাংলাদেশের ১৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

জানা যায়, চার দিনব্যাপী অন্তর্জাতিক হোম টেক্সটটাইল মেলায় প্রায় ৬০ টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বিভিন্ন কোম্পানির সঙ্গে তাঁরা ব্যবসায়িক চুক্তিও করেছেন।

মেলায় অংশ নেয়া বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে বাংলাদেশে উৎপাদিত পণ্যের পরিচিতি ও যোগসূত্র স্থাপন করতে ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন দেশের পণ্যের মান এবং দামের সঙ্গে বাংলাদেশি পণ্যের তুলনা করারও সুযোগ রয়েছে।

বাংলাদেশ প্রতিষ্ঠান ও কর্মকর্তা জানান, আন্তর্জাতিক এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পের ব্যাপক পরিচিতি ফুটে উঠেছে। যে উদ্দেশ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন সেই লক্ষ্যে তারা সফল হয়েছে।

বাংলাদেশ প্রতিষ্ঠান ও কর্মকর্তার নাম জানান, ফ্রাঙ্কফুর্টের হোম টেক্সটাইল মেলা থেকে তার কোম্পানির পণ্যের যথেষ্ট সাড়া পেয়েছেন।

তবে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা হোম টেক্সটটাইল খাতে বাংলাদেশ সরকারের আরো সহযোগিতা কামনা করেন। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, সরকারের সহযোগিতা পেলে বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পও গার্মেন্টস শিল্পের মতো বিশ্বে নেতৃত্ব দিবে।

উল্লেখ্য যে, ১০ থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত সমগ্র জার্মানিতে ট্রেন ধর্মঘট চলছিল। যে কারণে মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা গত বছরের তুলনায় তুলনামূলক কম ছিলো বলে ধারনা করা যাচ্ছে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD