শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানির ফ্রাঙ্কফুর্ট মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘তাহসান ও তাঁর ব্যান্ডদল’

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতি বিশ্ব ও সমগ্র ইউরোপে প্রসারিত করার লক্ষ্যে ইউরোপে বাঙালি কমিউনিটির উদ্যোগে দেশীয় ব্যান্ডদলের অংশগ্রহণে জমকালো সংগীত পরিবেশনার আয়োজন করা হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে।

গত ২৩ শে ডিসেম্বর জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে। ফ্রাংকফুর্ট-বাংলা মিউজিক নাইট(Frankfurt Bangla Music Night) শিরোনামে অনুষ্ঠিত হয় এই সংগীত অনুষ্ঠান।

বিডি সোল হারভেস (BD Soul Harvest) আয়োজিত জার্মানিতে অনুষ্ঠিত হওয়ার এ যাবত কালের এটি ছিল বৃহৎ সংগীত আনুষ্ঠান। সার্বিক সহযোগিতায় ছিলো
সোনার বাংলা ই.ভি (Sonar Bangla e.V), টাইগারস আম মাইন ই.ভি.(Tigers am Main e.V.) এবং৷ ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশী কমিউনিটি।

আয়োজক কমিটিতে ছিলেন রাজিউর রহমান সামি, নজরুল ইসলাম এবং শাকির সৌমিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনার বাংলা ইভির সভাপতি জাকির হোসেন ও কমিউনিটির গণমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানে সংগীত উপভোগ করতে জার্মানির বার্লিন থেকে ফ্রাঙ্কফুর্টে ছুটে এসেছিলেন ২১ পদক প্রাপ্ত সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক সংগঠক নাজমুন নেসা পিয়ারি।

আয়োজক কমিটির সদস্য শাকির সৌমিক বলেন “কন্সার্টের মাধ্যমে সমগ্র জার্মানীতে বাংলাদেশীরা এক হবার সুযোগ পেয়েছেন, এভাবে একে অপরের সাথে পরিচিতি হয়ে জার্মান বাংলাদেশী কমিউনিটি আরো দৃঢ় অবস্থনে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশী বংশোদ্ভূত জার্মান ছেলে-মেয়ে যাদের বাংলা সংস্কৃতি জানার সুযোগ হয়নি তাঁরাও কাছে থেকে বাংলাদেশের গান, সভ্যতা ও সংস্কৃতি জানার সুযোগ পাচ্ছে”।

কনসার্টে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘তাহসান ও তাঁর ব্যান্ডদল’ পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড ‘এশেজ’, বাংলাদেশীদের ফ্রাঙ্কফুর্টের ব্যান্ড ‘ব্যান্ড অব ব্রাদারস’ এবং তাপসি রায়।

এছাড়াও প্রবাসে দেশী-ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের সবসময় সুযোগ হয়না, তাই আয়োজক কমিটি কনসার্টে আগত দর্শক শ্রোতাদের জন্য রেখেছিলো ঐতিহ্যবাহী খাবারের স্টল।

সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন শুরু হয় বিকাল ৫ টা থেকে চলে রাত প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত।

এই সময় জার্মানির ফ্রাঙ্কফুর্ট মনে হয়েছিল যেন এক টুকরো বাংলাদেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD