শিরোনাম :
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকট দেখছেন জার্মান চ্যান্সেলর আঞ্চলিক শান্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান ডিজিটাল অপপ্রচারে জাপানের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত এসসিও কাঠামোয় সহযোগিতা বাড়াতে আগ্রহী কিরগিজস্তান জাতীয় শ্রম পদক পেলেন তিন হাজারের বেশি কর্মী এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল কোয়ারেন্টাইনে

ফাতেমা রহমান রুমা, জার্মানি :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে পুরো বিশ্ব মৃত্যুপুরীর দিকে এগিয়ে যাচ্ছে। চীনের উহান প্রদেশ থেকে করোনা নরকীয় যাত্রা শুরু করে বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভয়ঙ্কর করোনায় প্রাণ হারিয়েছে এ পর্যন্ত ১৩ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৫০৫ জন অতিক্রম করেছে। এর মধ্যে জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮০৬জন, মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৬জন।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশটিতে করোনা প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনের অতিরিক্তি পণ্যক্রয় করে বাসায় মজুদ করতে নিষেধ করেছেন তিনি। তাই সুপার মার্কেটে বাজার করতে যেয়ে নিজেই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আঙ্গেলা ম্যার্কেল। তিনি প্রয়োজনীয় বাজার করলেন এবং হাতের কন্টাক্ট যেন না হয়, তাই কার্ডে মূল্য পরিশোধ করলেন|

তিনি বলেন, এই যুদ্ধে আমাদের জয় হতেই হবে, তবে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

করোনাভাইরাসকে মোকাবিলায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আজ ২২ মার্চ (রবিবার) বলেন, সকলেই সাবধানে থাকেন। দুই জনের বেশি একসঙ্গে চলাচল করা যাবে না। ২৩ মার্চ (সোমবার) থেকে দেশের সমস্ত রেস্টুরেন্ট, বার, কসমেটিক স্টুডিও, টেটো স্টুডিও, ম্যাসেজ পার্লার বন্ধ থাকবে। করোনা ঠেকাতে ইতোমধ্যে বায়য়ান লকডাউন করা হয়েছে।

তিনি আরো বলেন, বন্ধু, বান্ধবী, পিতা-মাতা কারো সাথে যেন এই মুহূর্তে কেউ দেখা না করেন। বাজার, ডাক্তার অথবা মেডিসিন-এর জন্য বাহিরে গেলে কমপক্ষে দেড় দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেছেন তিনি।

এ বিষয়ে নর্থরাইন ওয়েস্টফেলিয়ার মুখ্যমন্ত্রী আরমিন লাশেট জানিয়েছেন, নিয়ম না মানলে ২৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে৷

লাশেট জানিয়েছিলেন, নতুন নিষেধাজ্ঞা ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে৷ তবে ম্যার্কেল তার ভাষণে প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য এই নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছেন৷

এদিকে আঙ্গেলা ম্যার্কেল কোয়ারেন্টাইনে থাকবেন হবে বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টেফান সাইবার্ট৷ শুক্রবার যে ডাক্তার ম্যার্কেলের স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি নিজেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন৷ আর সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যার্কেল৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD