শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানিতে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বিশ্বজুড়ে করোনা তাণ্ডবে আজ বিপদর্যস্ত। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। ধর্মীয়সহ নানা আনন্দ-উৎসব পালনেও রয়েছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা। তার পরও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন জার্মানির গ্রিসহাইম এ সেলিম রেজা ও রোজি রোজ-এর বাগান বাড়িতে প্রাকৃতিক মনোরম পরিবেশে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবারও অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজাহা পরবর্তী ঈদ পুনর্মিলনী।

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জার্মান প্রবাসী সেলিম রেজা, রোজি রোজ, আওলাদ হুসাইন, কালাম চৌধুরী, চৌধুরী কাইয়ুম ও দেলোয়ার হুসাইনের আন্তরিক সহযোগিতায় পরিবার-পরিজন নিয়ে দেশটির সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীতে যোগ দেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।

ঈদ আনন্দ-উৎসব অনুষ্ঠানে শিশু-কিশোর, নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে করোনাকালের এই মহাদুর্যোগেও নতুন প্রাণের সঞ্চার সৃষ্টি হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বাংলা খাবার পরিবেশন, মহিলাদের ও বাচ্চাদের বালিশ খেলাসহ নানা প্রতিযোগিতা।

অনুষ্ঠানের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান আয়োজকরা। শুভেচ্ছা বক্তব্যে তারা বলেন, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে গত কয়েক মাস ধরে বিধ্বস্ত হয়ে পড়া জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের তেমন খারাপ অবস্থার সৃষ্টি হয়নি। তবে নতুন করে দেশটিতে আবারও করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চরম আতঙ্ক আর উদ্বেগ প্রকাশ করেন তারা। বক্তরা বলেন, করোনাকালে ঘরবন্দি জীবনে বাইরে এসে স্বাভাবিক জীবনের স্বাদ নিতেই ছোট গ্রুপ করে এই ঈদ আনন্দ-উৎসব আয়োজনের মূল লক্ষ্য। তবে করোনা মোকাবিলায় আরও সচেতনতার সাথে সবাইকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD