জার্মানবাংলা, ফ্রাংকফোর্ড: উৎসাহ উদ্দীপনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার নিডারাড সালবাওতে বাংলা নববর্ষকে বরণ করে নিল জার্মানীর ফ্রাংকফোর্ট এবং আশেপাশের শহরের প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যেগে এই আয়োজন করা হয়।নতুন প্রজন্ম বাংলাদেশী শিশু কিশোররা নববর্ষের গানের মাধ্যেমে অতিথীদের স্বাগত জানায়।
মতিয়া সরকার ও স্মিতা মোতালেবের উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়। নাচ, গান, কবিতা, অভিনয় মেতে উঠে সবাই।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহ আলম, আরো বক্তব রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জনাব আবদুর সবুর সরকার সেলিম।
নুরউদ্দিন মিনজু, মোতালেব মিয়া, মালেক মোল্লা, দেলোয়ার হোসেন, ফয়সল আহমেদ, মোজাম্মেল হক, কামরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য কার্ষকারী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি৷
নববর্ষের আয়োজনে অতিথিদের জন্য ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার সাথে বিভিন্ন স্বাদের পিঠা৷