শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জার্মানিতে আবারও কঠোর লকডাউন ঘোষণা

শ্রাবণ রহমান, হামবুর্গ, জার্মানি :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

করোনা সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জার্মান সরকার নতুন করে কঠোর লকডাউনের ঘোষণা করেছে।

১৩ ডিসেম্বর রবিবার বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল দ্রুত করোনা বিষয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে। রাজ্য সরকারগুলোর প্রধানদের সাথে এক বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ঘোষণা দেন যে, আগামী ১৬ ডিসেম্বর থেকে নতুন বছরের ১০ জানুয়ারী পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

লকডাউনের আওতায় জরুরি খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয় দোকান (ডিপার্টমেন্টাল স্টোর), ওষুধ বিক্রয় কেন্দ্র এছাড়া প্রায় সকল কিছুই বন্ধ থাকবে।

জানা যায়, জার্মানিতে বড়দিনের উৎসব ঘিরে মাসজুড়ে চলছে কেনাকাটার ভিড়। সেই সাথে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণের হার। যে কারণে সরকার এই লকডাউন জারি করেছে।

এদিকে জার্মানির রোগ গবেষণা কেন্দ্র ‘রবার্ট কোঁখ ইনস্টিটিউট’ থেকে এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। ফলে দেশজুড়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পরেছে। কোনভাবেই যেন করোনা মোকাবেলা করা যাচ্ছে না। এর আগে বড়দিন উপলক্ষে চলমান লকডাউন বিধি নিষেধ কিছুটা শিথিল করার কথা ছিল।

জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী ‘পিটার আল্টমায়ার’ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে বড়দিনের এই সময় আমাদেরকে এরকম একটি কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে ২৪শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত বড়দিনের উৎসব উপলক্ষে লকডাউন নতুন কিছুটা শিথিল থাকবে। বড়দিনের উৎসব জার্মানিদের কাছে একান্ত পারিবারিক উৎসব হওয়ায় সর্বোচ্চ ৪ জন করে দুটি পরিবার দেখা করতে পারেবেন।

এ বছর জার্মানিরা এক অন্যরকম বড়দিন এবং নতুন বছর উদযাপন করতে যাচ্ছে। জার্মানিতে বসবাসরত নাগরিকদের সাথে কথা বলে জানা যায়, ‘এটা খুবই দুঃখজনক, কিন্তু সকলের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে তারা বড়দিনের উৎসব বাসায় থেকে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সকলে প্রার্থনা করবে যেন- নতুন বছরটি সবার জন্য শান্তি এবং আনন্দ নিয়ে আসে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD