শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানবাংলা২৪ ‘মিউজিক্যাল লাইভ শো’য় এবার আসছেন জনপ্রিয় শিল্পী বাকের

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

‘জার্মানবাংলা২৪ ডটকম’ উদ্যোগে সপ্তাহের প্রতি শুক্রবার নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে স্বদেশ ও প্রবাসের শ্রেুাতাদের জন্য জনপ্রিয় ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’। আগামীকাল ৪ ডিসেম্বর শুক্রবার এই ‘মিউজিক্যাল লাইভ শো’আড্ডায় অতিথি হিসেবে আসছেন আধুনিক গান ও গজলের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস.এম. বাকের।

অনুষ্ঠানটি ৪ ডিসেম্বর শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা ফেসবুক লাইভে দেখা যাবে।

এস.এম. বাকের : বাংলাদেশ বেতার ও টেলিভিশনের আধুনিক গানের প্রথম সারির তালিকাভুক্ত একজন শিল্পী এস. এম. বাকের। তাঁর গানে প্রথম হাতে খড়ি ওস্তাদ মিহির লালার কাছে হলেও পরবর্তীতে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে উচ্চাঙ্গণ ও গজলের ওপর বিশেষ তালিম নেন। তাঁর মৌলিক গানের অ্যালবামটি চাঁদনী লেজার ভিশন থেকে বের হয়। এছাড়া বাজারে শিল্পী এস. এম. বাকের এর আরও কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে; যা ‘ঈগল মিউজিক’, ‘লেজার ভিশন’, ও ‘সংগীতা’ থেকে বের হয়েছে। সুকণ্ঠের একজন গজল শিল্পী হিসেবে শিল্পী এস. এম. বাকের এর একটি পরিচিতি রয়েছে।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে সাধরে আমন্ত্রণ জানান আয়োজকরা।

অনুষ্ঠানের নিয়ম ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

উল্লেখ্য, ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারও পরিচালনায় থাকছেন‘জার্মানবাংলা২৪ ডটকম’অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক, নারী উদ্যোক্ততা, লেডিস গ্লামার বিউটি পার্লার ও ইবেনজোরুমা’র স্বত্বাধিকারী জার্মান প্রবাসী ফাতেমা রহমান রুমা এবং বাংলাদেশের বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব, উপস্থাপক ও গায়ক নির্ঝর চৌধুরী। ১৯৯৯ সালে নজরুল জন্মশতবর্ষে বাংলাদেশের ১০০ জন নজরুল সঙ্গীত শিল্পীদের নিয়ে নজরুল ইনস্টিটিউট নাম সম্বলিত যে ডাইরী প্রকাশ করে সেখানে সবার পরিচিত মুখ নির্ঝর চৌধুরীর নামটিও রয়েছে ঢাকার একজন শিল্পী হিসেবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD