‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী নওশীন তাবাসুম স্মরণ। মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০০৮ থেকে পেশাগতভাবে নিয়মিত সঙ্গীত যাত্রা শুরু এই গুণি শিল্পী। প্রতি সপ্তাহের মতো আগামী শুক্রবার (৬ নভেম্বর) জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই ‘মিউজিক্যাল লাইভ শো’অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি যথারীতি জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর সহযোগিতায় ‘মিউজিক্যাল লাইভ শো’ নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে সাধরে আমন্ত্রণ জানান আয়োজকরা।
এদিকে মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০০৮, কণ্ঠশিল্পী নওশীন তাবাসুম স্মরণ ২০১৫ সালে প্রয়াত আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরসঙ্গীতায়োজনে গাওয়া ‘কাছে আসতে মানা’ শিরোনামের গানটির জন্য ‘সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। এছাড়াও এজাহিকাফ অ্যাওয়ার্ড, মৃত্তিকা পদক, বাংলাদেশ সংস্কৃতি পরিষদ পদক লাভ করেন কন্ঠশিল্পী নওশীন তাবাসুম স্মরণ।
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।