শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মানবাংলা২৪ ডটকম ‘মিউজিক্যাল লাইভ শো’তে এবারের শিল্পী ‘পুষ্পিতা’

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

জার্মানি প্রবাসী ও বাংলাদেশী শ্রেুাতাদের জন্য সুখবর। জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে ‘জার্মানবাংলা২৪ ডটকম’-এর সৌজন্যে সপ্তাহের প্রতি শনিবার মজার মজার গান নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’। জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’ টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর সহযোগিতায় গত ১২ সেপ্টেম্বর থেকে সপ্তাহের প্রতি শনিবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬ এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের প্রথম পর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া জাগিয়েছে । জার্মানবাংলা২৪ডটকম এর বিপুল সংখ্যক পাঠক ও শুভানুধ্যায়ী এ ধরনের বিনোদনমূলক লাইভ শোকে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতি শনিবার ফেসবুকে ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধের বিভিন্ন গানগুলোও গেয়ে থাকেন অনুষ্ঠান উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) মিউজিক্যাল লাইভ শো’তে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকছেন ২০১৫ সালে বুস্টার এনার্জি বিস্কুট ‘চ্যানেল আই’ ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা।

সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী ও -এর নুজহাত সাবিহা পুষ্পিতার সংক্ষিপ্ত পরিচিতি
নির্ঝর চৌধুরী: সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, শিক্ষক, উপস্থাপক এবং একজন জনপ্রিয় রেডিও জকি। নির্ঝর চৌধুরী জাতীয় পর্যায়ে উচ্চাঙ্গসংগীতে স্বর্ণপদক প্রাপ্ত। ছায়ানটে প্রায় ১৪ বছর শিক্ষকতা করেছেন তিনি। রেডিও একাত্তরের অনুষ্ঠান প্রধান ছিলেন প্রায় ৪ বছর। গ্রিন ইউনিভার্সিটিতে ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের খন্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িপ্ত পালন করেছেন। বর্তমানে দীপ্ত টেলিভিশনের প্রতিদিনকার সংগীতানুষ্ঠান ‘দীপ্ত প্রভাত’তে উপস্থাপনা করছেন তিনি। তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা প্রায় ২৫ বছর। গান করেছেন বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে। এই গুণী সংগীতশিল্পী বর্তমানে ইউনিসেফের একটি প্রজেক্টে রেডিও এক্সপার্ট কনসালটেন্ট এবং সাধনার সাথে যুক্ত আছেন।

নুজহাত সাবিহা পুষ্পিতা: পুরো নাম নুজহাত সাবিহা পুষ্পিতা৷ বর্তমানে সে ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ২০১৫ সালে বুস্টার এনার্জি বিস্কুট ‘চ্যানেল আই’ ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন তিনি। সঙ্গীতে প্রথম হাতেখড়ি বাফার শিক্ষক শ্রদ্ধেয় তাপস চক্রবর্তী স্যারের কাছে। পরবর্তীতে বাংলাদেশ বেতারের প্রধান সঙ্গীত পরিচালক আতিকুর রহমান, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক লোকমান হাকিম এবং বাংলাদেশ শিশু একাডেমির সিনিয়র শিক্ষক সামসুল হুদা স্যারের কাছে সঙ্গীতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। পুষ্পিতা বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) চারবছর এবং বাংলাদেশ শিশু একাডেমিতে তিনবছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে সে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক ফেরদৌস আরা প্রতিষ্ঠিত ও পরিচালিত ‘সুরসপ্তক’ এ নিয়মিত অনুশীলন করছেন। তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীত বিষয়ে ৩য়বর্ষ প্রবেশের প্রশিক্ষণার্থী।
শুধু ক্ষুদে গানরাজে চ্যাম্পিয়ন হওয়াই নয়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগীত প্রতিযোগিতা, বাংলাদেশ শিশু একাডেমি,বাংলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ক্যামব্রিয়ান আন্তর্জাতিক শিশুমেলা এবং মার্কস অলরাউন্ডারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত সংগীত প্রতিযোগিতা সমূহে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ঢাকা উৎসব ২০১৭-তেও চ্যাম্পিয়ন হন তিনি।
বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ২০১১, ২০১২ ও ২০১৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিন তিনবার, ব্রিটেনের রাণী এলিজাবেথের বিশেষ দূত এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তির হাত থেকে একাধিক পুরস্কার গ্রহণ করেছেন পুষ্পিতা।
ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন হওয়ার পর ঢাকা, গাইবান্ধা, নাটোরসহ বিভিন্ন জায়গায় একাধিক বার সংবর্ধিত হয়েছেও তিনি৷ সংগীতে বিশেষ অবদানের জন্য এরই মধ্যে সে ইমরান গ্রুপ-প্রতিপক্ষ সিএমএফবি পার্সোনালিটি,কাগজ কলম জুরি অ্যাওয়ার্ড, ডুগডুগি অ্যাওয়ার্ড ২০১৬ এবং ঢাকা রিপোটার্স ইউনিটি কর্তৃক সম্মাননা স্মারক ২০১৭ সহ বহু অ্যাওয়ার্ড পেয়েছে তিনি৷ চ্যানেল আই, বৈশাখী টিভি, বাংলাভিশন, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি, বিটিভি সহ বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করে আসছেন পুষ্পিতা ।
উল্লেখ্য, ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের সংস্কৃতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে একাধিক বার ভারত সফর করেছেন। চ্যানেল আই এর ইমপ্রেস অডিও ভিশন থেকে তার মৌলিক গানের প্রথম একক অডিও এলবাম ‘অনুভবে তুমি’ এবং প্রথম মিউজিক ভিডিও ‘স্বপ্নঘুড়ি’ (Swapnoghuri) প্রকাশিত হয়েছে । বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি এই দুঃসময়ে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Pushpita Official’ এ সম্প্রতি করোনাভাইরাস জনসচেতনতামূলক একটি গান প্রকাশ করেছে তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD