শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জার্মানবাংলা২৪ ডটকম ‘মিউজিক্যাল লাইভ শো’তে এবার আসছেন কণ্ঠশিল্পী লোপা

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
কণ্ঠশিল্পী খাদিজা হোসাইন লোপা

‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন বহুমুখী প্রতিভার অধিকারিনী জনপ্রিয় কণ্ঠশিল্পী খাদিজা হোসাইন লোপা। আগামী ২৭ নভেম্বর, রোজ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’অনুষ্ঠিত হবে।

এক নজরে খাদিজা হোসাইন লোপা
বহুমুখী প্রতিভার অধীকার এই শিল্পী তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন অনেক জায়গায়। ২০০৬ সালে বাংলাদশেরে প্রথম এফএম রেডিও Radio Today FM 89.6 এ কাজ শুরু করে নাম লেখান বাংলাদেশের প্রথম সারির আরজদেরে তালকিায়। পাশাপাশি উপস্থাপন করেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রয়ি অনুষ্ঠানে। বিভিন্ন টিভি এবং মঞ্চ অনুষ্ঠানেও উপস্থাপন করছেন তিনি। বিশেষ করে উপস্থাপক এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন ২০১০ সালের সাউথ এশিয়ান গেমসে।
২০০৮ সালে জনপ্রিয় লেখক আনিসুল হক এর ধারাবাহিক নাটক ‘দৈনিক তোলপাড়’ এ অভিনয় করেন অন্যতম নায়িকা চরিত্রে। নিয়মিত গান লেখা এবং সুর করার পাশাপাশি লিখছেন কবিতা, গল্প এবং উপন্যাসও। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে অন্ধত্বের নাম ভালোবাসা’। ২০১৬ সালের বইমেলায় প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘তোমার অপেক্ষায়’। ২০২০ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আমার একটা তুমি চাই’ প্রকাশিত হয়। এছাড়াও তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ করেছেন।

এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন‘জার্মানবাংলা২৪ ডটকম’অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক, নারী উদ্যোক্ততা, লেডিস গ্লামার বিউটি পার্লার ও ইবেনজোরুমা’র স্বত্বাধিকারী ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব ও উপস্থাপক ও গায়ক নির্ঝর চৌধুরী। ১৯৯৯ সালে নজরুল জন্মশতবর্ষে বাংলাদেশের ১০০ জন নজরুল সঙ্গীত শিল্পীদের নিয়ে নজরুল ইনস্টিটিউট নাম সম্বলিত ডাইরী প্রকাশ করে; যার মধ্যে নির্ঝর চৌধুরীর নামও ছিলো ঢাকার একজন শিল্পী হিসেবে।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে সাধরে আমন্ত্রণ জানান আয়োজকরা।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD