শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি শিল্পী “ইয়াসমিন লাবণ্য”

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “ইয়াসমিন লাবণ্য”। আগামী ১৫জানুয়ারী, রোজ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে “ইয়াসমিন লাবণ্য”
ইয়াসমিন লাবণ্য গান শেখা শুরু করে সাড়ে তিন বছর থেকে, পরে সে বাফায় নজরুলে কোর্স শেষ করে। ২০১২ থেকে মিডিয়ায় যাত্রা শুরু করে এবং ২০১৪ তে প্রথম গান “সোনা যাদু” আসে। ঐ বছরই প্লেব্যাক শুরু করে, প্রথম প্লেব্যাক “অগ্নি” সিনেমার তুমি দেখো শ্রাবণের মেঘ দিয়ে… এরপর মিশ্র অ্যালবাম নাটকের গান আরো কিছু প্লেব্যাক করে। ২০১৯ বি বি এফ এ থেকে প্লেব্যাক এর জন্য নোমিনেশন পাই “আমার প্রেম আমার প্রিয়া” ছবি থেকে “জোসনা পড়ে গলে গলে গানের জন্য। গানের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কাজ করে এবং মাছরাঙা টেলিভিশনে “রাঙা সকাল” অনুষ্ঠানের উপস্থাপিকা।

এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ফাতেমা রুমা এবং উপস্থাপক ও সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD