শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি শিল্পী আশিকুর রহমান

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী আশিকুর রহমান। আগামী ৮ জানুয়ারী, রোজ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে আশিকুর রহমান
তিনি ছায়ানট সংগীতবিদ্যায়তন থেকে গান শেখেন। এছাড়াও গুরু হিসেবে পায় বরেন্য ২ রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ ও মিতা হক কে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সদস্য। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এর তালিকাভুক্ত শিল্পী। উল্লেখ্য ২০১২সালে জাহিদুর রহিম স্মৃতি পদক তাঁর জীবনের সেরা পুরস্কার। উপমহাদেশের অন্যতম কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কর্তৃক আয়োজিত “শ্রুতিগীতবিতান” এ তাঁর বেশ কয়েকটি গাওয়া গান রয়েছে। বর্তমানে তাঁর একক অ্যালবাম ৪টা,,, মিক্সড অ্যালবাম ১৫টা,,, মিউজিক ভিডিও ১৫টা। সামনে বেশ কিছু গান রেকর্ডের পরিকল্পনা আছে। “উদয়ন” নামক একটি সংগঠনের পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করে চলেছেন। পঞ্চকবির গান কে নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়াই তাঁর একান্ত ব্রত।

এদিকে প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ফাতেমা রুমা এবং উপস্থাপক ও সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জনপ্রিয় ‘জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD