শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “উল্কা হোসেন”

Fatama Rahman Ruma
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “উল্কা হোসেন” আগামী ৬ জুলাই বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে “উলকা হোসেন” 

মা-বাবার অনুপ্রেরণা পেয়ে ছোটবেলা থেকেই গানের শুরু। নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিটিভি তে পদচারণা শুরু ১৯৭৬ সাল থেকে। ১৯৮৫ সাল থেকে বিটিভি তে গান ও নাটকে এনলিস্টেড শিল্পী। ২০০৫ সাল থেকে স্পেশাল গ্রেডে নিয়মিত শিল্পী হিসেবে বিটিভিতে গান পরিবেশন করে আসছেন উল্কা হোসেন।গানের উপর বিভিন্ন সময় তালিম নিয়েছেন পন্ডিত সমর দাশ,উস্তাদ জাকির হোসেন, উস্তাদ ফুল মোহাম্মদ, নিতাই রায়,সোহরাব হোসেন,সুধীন দাস,খালিদ হোসেন,আলী ইমাম চৌধুরী, সঞ্জীব দে,অনিল কুমার সাহা প্রমুখের কাছে। বিটিভি ছাড়াও চ্যানেল আই,এনটিভি,এটিএন বাংলা, দীপ্ত টিভি, এসএ টিভি সহ বিভিন্ন চ্যানেল এবং রোটারি ও জাতীয় প্রেসক্লাব সহ বিভিন্ন জাতীয় মঞ্চে সঙ্গীত পরিবেশন করে দর্শক-স্রোতার প্রশংসা লাভ করেছেন তিনি।

প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD