শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “মিনহাজ দীপন“

জার্মানবাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

জার্মানবাংলা২৪ ডটকম এর ভার্চুয়াল‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “মিনহাজ দীপন“ আগামী ২৬ই মার্চ শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে ”মিনহাজ দীপন” 

মিনহাজ দীপনের সঙ্গীতের হাতে খড়ি রাজশাহী শহরের স্বনামধন্য সঙ্গীত সংগঠন হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীতে। সেখানে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন উচ্চাঙ্গ সঙ্গীত সাধক প্রয়াত উস্তাদ রবিউল হোসেনের কাছে। তিনি ঢাকার ছায়ানটের নজরুল সঙ্গীত বিভাগের ছাত্র এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত সংগঠন মূর্ছনাঃবুয়েট-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ, যেমন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইংল্যান্ড ছাড়াও জার্মানীর অধিকাংশ বড় শহরে তিনি বাংলা ভাষাভাষী ও বিদেশী দর্শকদের সামনে সঙ্গীত পরিবেশন করেন। ২০১৬ তে সৌমিত্র ব্যানার্জীর সুরে ও চপল খানের সঙ্গীত সংযোজনায় মিনহাজ দীপনের মৌলিক গানের প্রথম একক অডিও এ্যালবাম “অনুপমার চোখে জল” প্রকাশিত হয়। একই বছরে লন্ডন শারদ উৎসব আয়োজিত “শ্রোতা রুপংকর” শীর্ষক বাংলা গানের প্রতিযোগিতায় তিনি জার্মানীর প্রতিনিধিত্ব করেন এবং ভারতের প্রখ্যাত শিল্পী রুপংকর বাগচীর সঙ্গে লন্ডনে সঙ্গীত পরিবেশন করেন। মিনহাজ দীপন দীপ্ত টেলিভিশনের “দীপ্তপ্রভাতী” ও লন্ডনে অবস্থিত এন,টি,ভি, ইউরোপের “মিউজিক এন্ড আড্ডা” অনুষ্ঠানে সরাসরি একক সঙ্গীত পরিবেশন করেন। বাংলাভিশন টেলিভিশনের “দিন প্রতিদিন” ও এন,টি,ভি,তে “শুভ সন্ধ্যা” সাক্ষাৎকার অনুষ্ঠানে সরাসরি অংশ নেন ও সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ২০১০ সালে জার্মানীর জাতীয় সম্প্রচার এ.আর.ডি. টেলিভিশনেও তিনি সরাসরি সঙ্গীত পরিবেশন করেন। মিনহাজ দীপন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) – এর ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর এবং জার্মানীর উলম বিশ্ববিদ্যালয় থেকে এ্যাডভান্সড ম্যাটেরিয়ালস সায়েন্স -এর উপর মাস্টার্স সম্পন্ন করে জার্মানীর স্টুটগার্ট শহরে বসবাস করছেন এবং কিমেরা ইন্টারন্যাশনাল গ্রুপে গ্যাস টারবাইন রিপেয়ার প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  ”ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী ”নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জার্মানবাংলা২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD