শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বই বিতরণ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব- নির্মিত টিনসেট ও ২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও পাঠ্য পুস্তক উৎসব দিবসে বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

১ জানুয়ারি রবিবার সকাল ১১ টার দিকে স্থানীয় বিদ্যালয়ের প্রাঙ্গনে এ নতুন ভবন উদ্বোধন ও বই বিতরণ উৎসবের আয়োজন করেন বিদ্যালয়ের কতৃপক্ষ।

সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি ও ২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম. সির সভাপতি নাঈম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও বই উৎসব বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা শিক্ষা অফিসার মুনিরা মোস্তারি ইভা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম মিজানুর রহমান, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ আকন্দ, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরহাদুল আলম,২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন শবনম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা পরিষদের সদস্য ফারহানা সোমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা,জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু,সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের কার্যকরী কমিটির সকল সদস্য, শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD