শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

জাতীয় নির্বাচন উপলক্ষে গাজীপুরে র‌্যাবের রোবাস্ট টহল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আজ (৮ নভেম্বর)। এ উপলক্ষে আজ থেকেই গাজীপুরে র‌্যাব-১ রোবাস্ট টহলে নিয়োজিত রয়েছে।

নির্বাচনী তফসিল ঘোষণার নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গাজীপুর জেলাকে সন্ত্রাসী ও জঙ্গী কার্যক্রমের হাত থেকে রক্ষার্থে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প এ রোবাস্ট টহলে নিয়োজিত রয়েছে।

নির্বাচনী তফসিল ঘোষণা উপলক্ষে জন-নিরাপত্তার স্বার্থে এ ক্যাম্প হতে ০৩ টি টহল পিকআপ এবং ০৬ টি মোটর সাইকেল এর মাধ্যমে ৩০ সদস্যের সমন্বয়ে রোবাস্ট টহল গাজীপুরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করছে। রোবাস্ট টহল ছাড়াও সাদা পোষাকে উল্লেখযোগ্য সংখ্যক র‌্যাব সদস্য সার্বক্ষনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। দেশের উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহ হতে রাজধানী ঢাকা গমনের প্রধান প্রবেশ দ্বার গাজীপুর হওয়ায়এ রোবাস্ট টহল গাজীপুর-মাওনা-চান্দনা চৌরাস্তা-টঙ্গী-ভোগড়া বাইপাস- চন্দ্রা মোড় পর্যন্ত নিয়োজিত রয়েছে যাহাতে কোন দুষ্কৃতিকারী গাজীপুর জেলায় কোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত করতে না পারে।

র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম এবং র‌্যাব-১, গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন উক্ত নিরাপত্তার সার্বক্ষনিক তদারকি কাজে নিয়োজিত রয়েছেন। বিকেলে র‌্যাব-১ সূত্রে এ তথ্য জানা যায় ।

উল্লেখ্য, ঘোষিত তপসীল অনুযায়ী ২৩ ডিসেম্বর এ নির্বাচন হবে ।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD