শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

জাতীয় ঐক্যের বৈঠক আজ সন্ধ্যায় ড. কামালের বাসায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: দেশের ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তন ও গ্রহণযোগ্য আগামী একাদশ জাতীয় নির্বাচন আদায়ের দাবি সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে একসঙ্গে বসতে পারেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় গণফোরাম নেতাদের সঙ্গে যুক্তফ্রন্টের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র বলছে, বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও অংশ নেবেন। বৈঠক থেকে জাতীয় ঐক্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে নেতারা জানিয়েছেন।

জাতীয় ঐক্য গড়তে বেশ কিছুদিন ধরে যুক্তফ্রন্টের ব্যানারে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না চেষ্টা চালিয়ে আসছিলেন। অন্যদিকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনও জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে কাজ করছিলেন। এ ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৯ আগস্ট বিকল্প ধারার মহাসচিব মেজর অব. আবদুল মান্নানের বাসায় বৈঠক করেন যুক্তফ্রন্ট ও গণফোরাম নেতারা।

তিনি বলেন, মঙ্গলবারের বৈঠকটি ফলোআপ বৈঠক। আগামী ২২ সেপ্টেম্বর জাতীয় ঐক্য সামনে রেখে যে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে এ বিষয়ে বৈঠকে আলোচনা হবে। সবকিছু চূড়ান্ত হলে খুব শিগগির সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যের ঘোষণা দেয়া হবে।

বৈঠকের বিষয়ে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে বৈঠক হচ্ছে। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। আলোচনা করেই একটি রূপরেখা তৈরি হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD