শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত দুই মাসে (০৫ জুন থেকে ০৫ আগস্ট) যেসব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ের স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উপদেষ্টার সঙ্গে আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের তিন সদস্যদের OHCHR (Office of the High Commissioner for Human Rights) প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

OHCHR এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান Rory Mungoven এর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা Livia Cosenza এবং Alexander James Amir El Jundi।

ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্যরা মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা এক নম্বর অবস্থান অক্ষুণ্ণ থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতিসংঘ প্রতিনিধিদলকে অনুরোধ করেছি। তিনি বলেন, প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করেছে ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে আজ সকালে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশে কর্মরত প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে তিনি সহযোগিতা চান। আমার পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে। তাছাড়া বৈঠকে বন্যার্তদের বিষয়ে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে OHCHR এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে Rory Mungoven বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে প্রকৃত তথ্য প্রমাণ সহ আনুষঙ্গিক তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করে, সে বিষয়ে সহযোগিতার জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন। তাছাড়া ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কার্যক্রম শুরু হলে যাতে এসব তথ্য প্রমাণ সঠিকভাবে সরবরাহ করা হয়- সে বিষয়েও উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD