শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

জনগণের ভোটের রায় মেনে নেব: জাহাঙ্গীর আলম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

জার্মানবাংলা টুয়েন্টিফোর ডটকম: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ যে রায় দেবে, তা মেনে নিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ভোট দিয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা ১৪ মিনিটে তার নিজ এলাকা কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

ভোট প্রদান শেষে মো. জাহাঙ্গীর আলম বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তারপরও জনগণ যে রায় দেবে তা মেনে নেব। কারণ সত্যকে গ্রহণ করার শক্তি আমার আছে।

এ সময় বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে বলেন, তারা (বিএনপি) শুরু থেকেই মিথ্যাচার করছেন। কোথাও কোনো বাধা দেয়া হচ্ছে না। ভোটাররা নিজ দায়িত্বে ভোট দিতে আসছেন।

এর আগে সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে ১৯টি সংরক্ষিত নারী ও ৫৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৭হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৫লাখ ৬৯হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।

প্রসঙ্গত, গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। এবারই প্রথম দলীয় প্রতীকে এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD