শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জনগণের আস্থা অর্জন করেছে র‌্যাব: প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমন করে র‌্যাব জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছে। জঙ্গিরা নাশকতায় জড়িত থেকে দেশে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাব কঠোর হস্তে তা দমন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। র‌্যাব ফোর্সেসের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় অনেকেই মনে করেছিল বাংলাদেশ এর সমাধান করতে পারবে না। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তিনি আরো বলেন, ইসলাম ধর্মের নাম নিয়ে একটি চক্র কিছু মানুষকে বিভ্রান্ত করছে।  বিত্তবানও এতে জড়িয়ে পড়ছে। তাদের বোঝানো হচ্ছে, মানুষ হত্যা করতে পারলে বেহেশতে যাবে। জাতির জন্য এটি একটি দুর্ভাগ্য।

র‌্যাবের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের সঙ্গে এখন মাদকদ্রব্যও বাংলাদেশের একটি বড় সমস্যা। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতোমধ্যে অনেক সফলতা অর্জন করেছে র‌্যাব।

শেখ হাসিনা বলেন, আমরা চাই বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতে। মানুষ যেন অশিক্ষিত, বেকার, অন্ধকারে না থাকে সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

আত্মসমর্পণকারী জলদস্যুদের জীবন-জীবিকা নিশ্চিত করার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। তারা যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে সেদিকে নজর রাখতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD