শিরোনাম :
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয় রোডেনবাখে বনাঞ্চলে আগুন, বড় ধরনের ফায়ার সার্ভিস জার্মানিতে অর্থনীতি ও রেল খাতে সংস্কারে নতুন উদ্যোগ রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েল, ট্রাম্পের প্রস্তাবে নেতানিয়াহুর না হেসেনে আবার বাড়ছে তাপমাত্রা, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকার পরামর্শ সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ১০০

জগন্নাথের শিক্ষার্থীরা এখনো সড়ক ছাড়েননি

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
রাজধানীর যমুনার পাশে কাকরাইল মোড়ে বুধবার থেকে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাত পেরিয়ে সূর্যোদয় এবং দিবসের কর্মচাঞ্চল্য শুরু হলেও সড়ক ছাড়েননি জগন্নাথ বিশ^বিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

তিন দফা দাবিতে রাজধানী ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে দিন-রাত অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থরীরা।

বৃহস্পতিবার সকালে দেখা যায়, কাকরাইল মোড়ে রাস্তায় কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। কেউ গান গাইছে, আবার কেউ হাততালি দিয়ে অন্যদের উজ্জীবিত রাখছে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম আহমেদ বলেন, “গতকাল দুপুর থেকে আমরা এখানে আছি। রাতটাও এখানেই কাটিয়েছি।”

বুধবার সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘লং মার্চ টু যমুনা’ শুরু হয়। গুলিস্তান, মৎস্য ভবন হয়ে কাকরাইল মোড়ে আসার পর পৌনে ১টার দিকে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে এ সময় ভিড় থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান ওঠে এবং একজন তার দিকে পানির বোতল ছুড়ে মারেন।

রাত ১২টার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন।

তিনি বলেন, “উপদেষ্টা মহোদয় যখন ব্রিফ করছিলেন তখন একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। জবি শিক্ষার্থীরা মনে করে, এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা দায়ী নই। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি, তবে এর দায় সরকারকে নিতে হবে।

“আমাদের দাবি যদি মেনে নেওয়া হতো, তাহলে আমরা এখানে আসতাম না, আর এই অনাকাঙ্খিত ঘটনাও ঘটতো না।”

ছাত্রদল নেতা শামসুল আরেফিন আরো বলেন, “এই অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে যখন উপদেষ্টা চলে যান, তাতে মনে হয়, তিনি ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন। আমরা তাঁর ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দেয়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যমুনার পাশে আন্দোলন চালিয়ে যাবেন।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- আবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য বৃত্তি কার্যকর করা, ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পূর্ণাঙ্গভাবে অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়ন করা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD