শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের জন্য প্রস্তুত রিয়াল : জিদান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ মে, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের জন্য টানা দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পুরোপুরি প্রস্তুত ঘোষণা দিয়েছেন কোচ জিনেদিন জিদান। শনিবার লা লিগায় ভিয়ারেলের সাথে ড্র করে এবারের মৌসুম শেষ করেছে রিয়াল। কিন্তু এই ফল লিভারপুলের বিপক্ষে ইউরোপীয়ান শো ডাউনে কোন প্রভাব ফেলবে না বলেন জিদান বিশ্বাস করেন।
শনিবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেলের দুই গোলে রিয়াল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভিয়ারেলের সাথে ড্র নিয়েই মাঠ ছাড়ে। যে কারনে ম্যাচ শেষে এই ম্যাচকে ছাপিয়ে জিদানকে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল নিয়েই বেশী কথা বলতে হয়েছে। আগামী ২৬ মে কিয়েভে এবারের আসরের ফাইনালের আগে অনেকটাই আত্মবিশ্বাসী মাদ্রিদ কোচ জিদান বলেছেন, ‘আমি এখনও চ্যম্পিয়ন্স লীগের ফাইনালের জন্য মূল একাদশ নিয়ে চিন্তা করিনি। তবে আমরা প্রস্তুত। আজকের ম্যাচে কোন ইনজুরি হয়নি যা সত্যিই গুরুত্বপূর্ণ। কিয়েভের ফাইনালের জন্য এখন আমরা পুরোপুরি প্রস্তুত। এটি এই মৌসুমে আমাদের জন্য অন্যতম বিশেষ ম্যাচ।’
জিদান আরো বলেন, লা লিগা শেষ হয়েছে। এখন সামনে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল, যে ম্যাচটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমরা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি। কিন্তু এবারের মৌসুমে লা লিগা জেতা হয়নি। তবে আমরা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ধরে রাখতে চাই। লীগের পারফরমেন্স নিয়ে আমি মোটেই সন্তুষ্ট নই। এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য কঠিন মৌসুম ছিল। বিশেষ করে শুরুটা ভাল হয়নি। তবে সবকিছুকে পিছনে ফেলে আবারো ফিরে আসার ক্ষমতা আমাদের আছে। মৌসুমের শুরুতে আমারা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছি, এখন শেষ শিরোপাটাও জিততে চাই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD