শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর চেকপোষ্ট থেকে ৭টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় জয়নগর চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম আজহার উদ্দীন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুর গ্রামের আব্দুর রহিম খাঁনের ছেলে।

কাষ্টমস সূত্র জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাষ্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্তে অবস্থান নেয়।

সন্ধ্যায় ভারতীয় নাগরিক আজহার উদ্দীন ইমিগ্রেশন কার্যক্রম শেষে কাষ্টমস কক্ষে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। পরে শুল্ক কর্মকর্তারা রাত ৮টার দিকে আজহার উদ্দীনের দেহ তল্লাশীর সময় তার জুতার ভিতর থেকে ৭ টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ৭’শ গ্রাম।

কাষ্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান জানান, মঙ্গলবার সকালে আজহার উদ্দীন দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্ত দিয়ে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। যার পাসপোর্ট নম্বর (এফ-১৬৯০৬০৫)। এরপর সে বুধবার একই সীমান্ত পথ দিয়ে ভারতে প্রবেশের আগেই আমরা তাকে আটক করি। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD