শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

চীন- নিউজিল্যান্ডের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী :চীনা প্রধানমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

২৮ জুন সকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ের গণমহাভবনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫০ বছরে চীন-নিউজিল্যান্ড সম্পর্ক ক্রমাগত উন্নত হয়েছে। ভিন্ন সামাজিক ব্যবস্থা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন উন্নয়ন-পর্যায়ের দেশগুলোর মধ্যে সুসম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে দু’দেশ।
তিনি বলেন, মানবজাতির অভিন্ন সমস্যা সমাধান করতে ঐক্য ও সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণে কাজ করা জরুরি। আধুনিকায়নের প্রক্রিয়ায় চীন নিজেকে আরও উন্মুক্ত করছে। চীন নিউজিল্যান্ডের সঙ্গে নিজের উন্নয়নের সুবিধা ভাগাভাগি করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী।

তিনি আরও বলেন, দু’পক্ষকে চীন-নিউজিল্যান্ড অবাধ বাণিজ্য উন্নয়ন প্রটোকল কাজে লাগিয়ে, পারস্পরিক বিনিয়োগ বাড়াতে হবে; যৌথভাবে অবাধ বাণিজ্যিক উদ্যোগ নিতে হবে; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতাকে সমর্থন করতে হবে; এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে।

জবাবে হিপকিন্স বলেন, নিউজিল্যান্ড দৃঢ়তার সাথে ‘একচীন নীতি’ সমর্থন করে যাবে। তাঁর দেশ চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি, ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা গভীরতর করতে এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD