শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

চীনের ইউহান প্রদেশে আটকে থাকা বাংলাদেশিসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ ২৭ জানুয়ারি, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরীখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে।’

https://www.facebook.com/mdshahriar.alam.5/posts/10219984588659123

বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের মূল লক্ষ্য এবং এজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ বিষয়ে সোমবার দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছেন শাহরিয়ার আলম। ওই নির্দেশনার মূল উদ্দেশ্য থাকবে চীন থেকে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা প্রণয়ন।

গত ডিসেম্বরে চীনের ইউহান শহরে প্রথম করোনা ভাইরাস নামক নতুন রহস্যময় একটি ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তা চীনের আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে।প্রধানমন্ত্রীর নির্দেশ-চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে-করোনা ভাইরাস

সার্স এবং মার্স ভাইরাসের লক্ষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৮০ জনের। অসুস্থ ৩ হাজারেরও বেশি। এর মধ্যে ৩শ’ রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

চীন ছাড়াও প্রতিবেশী দেশ ভারতসহ ১১টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। চলমান পরিস্থিতিতে চীনে দেশটিতে বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু রয়েছে। হটলাইনের নম্বর: ৮৬-১৭৮০১১১৬০০৫।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD