শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

চীনের অভিন্ন সমৃদ্ধি বিশ্ব উন্নয়নের অনুপ্রেরণা

লিলি,বেইজিং :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

চীনের ‘দুই অধিবেশনে’র সফল সমাপ্তি উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রতিষ্ঠান সিজিটিএনের ইংরেজি চ্যানেল ১৩ মার্চ টিভিতে ‘সকলের অভিন্ন সমৃদ্ধির আধুনিকায়ন’ শীর্ষক একটি ফোরাম আয়োজন করেছে।

‘চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন এবং বিশ্ব’ নামের ধারাবাহিক বিদেশী প্রচারমূলক কার্যক্রমের একটি অংশ হিসেবে আয়োজিত হয় এ ফোরাম। এতে বৃটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশের রাজনীতিবিদ, থিংক ট্যাঙ্ক, এবং চীন-বিষয়ক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়।

তাঁরা চীনের নিজস্ব আধুনিকায়ন প্রক্রিয়ায় অভিন্ন সমৃদ্ধির উপলব্ধি ও চেষ্টা এবং বিশ্বের জন্য অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নের পথ সৃষ্টির অনুপ্রেরণা নিয়ে আলোচনা করেন। অতিথিরা একমত হন, চীনের অভিন্ন সমৃদ্ধির পথ জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর ফলাফল সমগ্র বিশ্বকে উপকৃত করেছে, যা অন্যান্য দেশের কাছে শিক্ষণীয়ও বটে।

ব্রাজিলের শিল্প উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রাক্তন মন্ত্রী আলেসান্দ্রো কলম্বিউস্কি টেক্সেইরা বলেন, গত কয়েক দশক ধরে চীনের উন্নয়নের সাফল্য অভিন্ন সমৃদ্ধি অর্জনের সম্ভাব্যতা প্রমাণ করেছে। চীনের আধুনিকায়ন উন্নয়ন, দারিদ্র্যবিমোচন এবং জলবায়ু মোকাবেলাসহ নানা বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। এসব লক্ষ্য কেবল চীনকেই উপকৃত করেনি, বরং এই অঞ্চল এবং বিশ্বের জন্যও কল্যাণ বয়ে আনবে। চীনের পদক্ষেপের সার্বজনীন তাৎপর্য ও মূল্য রয়েছে এবং এটি সমগ্র মানবজাতির অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নের একটি দৃষ্টান্ত বলে তিনি মনে করেন।

ফোরামটি ১৩ মার্চ একই সাথে কেনিয়া, মিশর, পাকিস্তান এবং ফিলিপিন্সসহ ‘এক অঞ্চল এক পথ উদ্যোগে’র ২০টি পার্শ্ববর্তী দেশের মিডিয়াতে সম্প্রচার করা হয়। যুক্তরাষ্ট্র, বৃটেন, ব্রাজিল, মালয়েশিয়া, ভারতসহ বহু দেশের মূলধারার মিডিয়া ফোরামের প্রতিবেদন সম্প্রচার করেছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD