চীনা নির্মাণাধীন মহাকাশ স্টেশনের দ্বিতীয় ল্যাব মডিউল মেংথিয়ানে উৎক্ষেপণস্থলে জ্বালানি ভরা হয়েছে। সোমবার চীনের ম্যানড স্পেস এজেন্সি এ কথা জানিয়েছে। রোববার প্রাক-উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছানোর পর মহাকাশযানটির সংযোজন ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। উৎক্ষেপণের আগে, এটি লং মার্চ-৫বি ওয়াই ৪ ক্যারিয়ার রকেটের সাথে সিস্টেম ফাংশনগুলির একটি যৌথ পরীক্ষাও চালানো হবে। এ ক্যারিয়ার রকেট মেংথিয়ান ল্যাবকে মহাকাশে বয়ে নিয়ে যাবে।
লঞ্চ সাইটের সুবিধা এবং সরঞ্জামগুলি ভাল অবস্থায় রয়েছে এবং মিশনের সাথে জড়িত সমস্ত ব্যবস্থা সুশৃঙ্খলভাবে প্রস্তুতির মধ্য দিয়ে চলছে, বলে জানিয়েছে স্পেস এজেন্সি।
বর্তমানে, চীনের থিয়ানকং স্পেস স্টেশন কমপ্লেক্সটি থিয়ানহ্য কোর মডিউল, ওয়েনথিয়ান ল্যাব মডিউল, থিয়ানচৌ-৪ কার্গো ভেসেল এবং শেনচৌ-১৪ ক্র্যু স্পেসশিপ নিয়ে গঠিত।
মেংথিয়ান ল্যাবের বৈজ্ঞানিক সরঞ্জামগুলি মাইক্রোগ্রাভিটি অধ্যয়ন এবং তরল পদার্থবিদ্যা, পদার্থ বিজ্ঞান, দহন বিজ্ঞান এবং মৌলিক পদার্থবিদ্যায় পরীক্ষা চালানোর জন্য ব্যবহার করা হবে।