শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

চলতি বছরে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। এ বছরের শেষে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে ও দুই দেশের বন্দরের মধ্যে কানেকটিভিটি বৃদ্ধি পেলে দেশ দুটির মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বানিজ্যমন্ত্রী জাম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, চামড়া ও চিনি শিল্প, গার্মেন্টস শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ যৌথভাবে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমেডিয়েট পণ্য উৎপাদন করতে পারলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।

পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, বাণিজ্যের বৈচিত্রকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির জন্য যতেগুলো দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় সেই চেষ্টা করছে সরকার। বিক্রয়ের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক আমদানি সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ চলছে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর পরিদর্শন এবং বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম ও কেএসআরএম কারখানা পরিদর্শন করেন। এসময় চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD