শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের সীতাকুন্ডে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব। দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে এ ধরণের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজ মিলনায়তনে বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন- দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এ রকম কোন চেষ্টা সরকার করতে দেবে না। দেশে বর্তমানে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সারাদেশের ওয়াকফ সম্পত্তি উদ্ধারে সরকার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে বেশকিছু বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

এছাড়া সরকার খরচ কমাতে জাহাজে করে হজ্বযাত্রীদের পরিবহনের সিদ্ধান্ত নিলেও বড় কোন জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বলে জানান ধর্ম উপদেষ্টা। জাহাজে করে হজ্বযাত্রীদের আনা নেওয়া করা গেলে ৪০ শতাংশ খরচ কমে যাবে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD